পাবনার সাথিয়া উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য।

আজ সোমবার ভোরে উপজেলার হলুদগড় এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার বিনা রানী দাস।

তিনি বলেন, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এমবি