নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য মুফতি জুবায়ের আবদুল্লাহ ওরফে সাজ্জাদ মাহমুদকে গ্রেফতার করেছে র্যাব- ৩।
সোমবার বিকালে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে বেশ কিছু জিহাদী বই, পরিচয়পত্র ও তাদের প্রশিক্ষণের ছবিসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব পরিচালক মুফতি মাহমুদ খান টাইমনিউজবিডি'কে জানান, সোমবার বিকাল ৫টায় গ্রেফতারের পর রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেইউ/ এআর





