মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেগামবুট ডালাম এলাকায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সকালে প্রাইভেট কারের মধ্যে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

নিহত বাংলাদেশির নাম মো. শামীম (৩৩), তবে মালয়েশিয়ায় ক্লিনার শামীম নামে সবাই তাকে চেনে। পাসপোর্টের তথ্য অনুযায়ী নিহতের বাড়ি মুন্সীগঞ্জের আকল মেঘ এলাকার মো. মুকলেস সোয়ালের ছেলে।

মালয়েশিয়া প্রবাসী মুন্সীগঞ্জের মোহাম্মদ আবু তালেব মোল্লা জানান, শামীম মালয়েশিয়ার একটি ক্লিনার কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। কোম্পানি থেকে ভালো বেতন পেতেন। শত্রুতার জেরে তিনি খুন হয়েছেন। কী কারণে খুন হয়েছেন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহত শামীমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।