এইচ.এসসি পরীক্ষার ফলাফলে ভোলা জেলায় সেরা হয়েছে ভোলা সরকারি কলেজ। এ কলেজের ৪২৮ পরীক্ষার্থীর মধ্যে ৪০৩ জন পাশ করেছে। পাশের হার ৯৪ দশমিক ১৬ ভাগ।
জিপিএ- ৫ পেয়েছে ৫৯ জন। বিজ্ঞান বিভাগে ৪১ জন, বাণিজ্য বিভাগে ১৭ ও মানবিক বিভাগে ১ জন জিইিপএ-৫ পেয়েছে।
এছাড়া সম্মিলিত ফলাফলে ইলিশা ইসলামিয়া মডেল কলেজে ৯৪ দশমিক ৫১ ভাগ পাশ করেছে। জিপিএ -৫ পেয়েছে ৪ জন, বাংলাবাজার ফাতেমা খানম কলেজে পাশ করেছে ৮৫ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৮ জন, নাজিউর রহমান কলেজে ৩৭০ জন পরীক্ষার্থী মধ্যে ৩০১ জন পাশ করেছে।
জিপিএ-৫ পেয়েছে ৬ জন। সরকারি ফজিলাতুন নেছা মহিলা কলেজে ২৮৭ জন পরীক্ষর্থীর মধ্যে ২৬৭ জন পাশ করেছে। পাশের হার ৯০ দশমিক ৯৪ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ২১ জন।
এছাড়া জেলার ৪৪টি কলেজ থেকে মোট ৭ হাজার ৩৯১ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৫ হাজার ১২৬ জন পাশ করেছে। জেলার পাশের হার ৬৯ দশমিক ৩৫ ভাগ। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৬৭ জন। বরিশাল শিক্ষাবোর্ডের সম্মিলিত ফলাফলে ভোলার অবস্থান পঞ্চম।
এসএইচ





