বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত ৬ টি অনুষদের ইউনিট ভিত্তিক পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার একযোগে প্রকাশ করা হবে। ফলাফল সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। তবে কাল কখন ফলাফল প্রকাশিত হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।

উল্লেখ্য, এবছর ৬টি অনুষদভুক্ত ২১ টি বিভাগে ১২৩০ টি আসনের বিপরীতে ৬১৫৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন করে। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা গত ১৩ নভেম্বর শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হয়।

ইভান/নাজিব