বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং জাতীয় পদকপ্রাপ্ত যুব নেতা গোলাম মোহাম্মদ রাব্বানী (ড. নয়ন বাঙ্গালীর) রাজধানীর পল্লবীস্থ বাসভবনে গত শনিবার রাত আনুমানিক ১১ টায় পুলিশ তার সন্ধানে তল্লাশী চালায়।
এসময় পুলিশ পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে। তল্লাশী চলাকালীন সময়ে ড. নয়ন বাঙ্গালী বাসায় ছিলেন না। উল্লেখ্য তার বিরুদ্ধে রাজধানীর মিরপুর, পল্লবীসহ বিভিন্ন থানায় ১২/১৩ টি রাজনৈতিক মামলা রয়েছে।
এমআর





