নাটোরে লাবু (২২) নামে এক যুবলীগ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত পৌনে ২ টার দিকে জেলা যুবলীগ অফিসের কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ লাবু সদর উপজেলার মল্লিকহাটি এলাকার নওশাদ আলীর ছেলে ও যুবলীগ কর্মী। বর্তমানে সে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ২ টার দিকে লাবু শহর থেকে বাসায় ফিরছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
নাটোর সদর থানার ওসি আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাবুর বাম হাটুর নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কেউ এখনো অভিযোগ দায়ের করেনি।
ঢাকা, এসআর,১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





