যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে তিনি দেশটির লং আইল্যান্ডের পার্শ্ববর্তী হাসপাতালের কোয়ারেন্টাইনে রয়েছেন।
ওই ব্যক্তি নিউইয়র্কে আইটি (তথ্য প্রযুক্তি) পেশায় কর্মরত। আক্রান্তের পরিবারে আরও চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় আছেন।
আক্রান্তের বন্ধু ইউসুফ আহমেদ বলেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। রোগীর দেখাশোনা করছি।
এর আগে শুক্রবার (১৩ মার্চ) নিউইয়র্ক শহরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এই ভাইরাসে নিউইয়র্কে এটিই প্রথম মৃত্যু। তিনি হাপানি রোগে ভুগছিলেন।
নিউইয়র্ক শহরের গভর্নর অ্যান্ড্রু কুওমো ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সম্প্রতি নিউইয়র্ক সিটি হাসপাতালে ওই নারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন শুক্রবার (যুক্তরাষ্ট্রের সময়) অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বের ১২৩টি দেশের ১ লাখ ৫৬ হাজার ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৯ জনে।
এমবি





