বান্দরবানের সুয়ালক ইউনিয়নে বন্য হাতির আক্রমণে হালিমা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ৪-৫টি বন্য হাতি কদুখোলা এলাকায় এসে তাণ্ডব চালায়। একসময় এলাকার আব্বাছের বাড়িতে হানা দিলে বাড়ির সবাই পালিয়ে গেলেও হালিমা বেগম ঘর থেকে বের হতে পারেননি। হাতির পদপিষ্ট হয়ে ঘটনাস্থলে হালিমা বেগম মারা যান।

সদর থানার অফিসার ইনচার্জ মো. রফিক উল্লাহ জানান, ঘটনাস্থল থেকে সকালে লাশ উদ্ধার করা হয়েছে।

এম আর