দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইন ২০১৫’র খসড়ার ভেটিং সাপেক্ষে অনুমোদন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন ২০১৫’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞা সাংবাদিকদের এ কথা ‍জানান।

এএইচ