পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এজিএম। এরপর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন- নয়া দিগন্তের ইদ্রিস মাদ্রাজি, সমকালের জাকির হোসেন ইমন এবং যুগান্তরের মামুন ফরাজি।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন- বাংলাভিশনের নাসরীন গীতি, ডিবিসির মুক্তাদির অনিক এবং দৈনিক আমাদের সময়ের আবুল হাসান হৃদয়।
জানা গেছে, এবার নির্বাচনে ডিএসইসির মোট ভোটার এক হাজার ৮০ জন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীসহ মোট ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাব-এডিটর কেএম শহিদুল হক সভাপতি এবং এটিএন নিউজের সাহাদাৎ রানা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এএস





