গত এক মাস ধরেই রাজধানীর সবজির বাজার ছিল চড়া। অধিকাংশ সবজির দামই ছাড়িয়ে গিয়েছিল ১০০ টাকার উপরে। ফলে দীর্ঘদিন ধরেই সবজির বাজারে অস্বস্তি ছিল ক্রেতাদের। তবে শীতের হাওয়া কিছুটা স্বস্তি নিয়ে আসলেও বাজার দর এখনও ক্রেতাদের নাগালের বাইরে।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বনানী ও মহাখালী কাঁচাবাজার ঘুরে জানা যায়,বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি ৫-১০ টাকা করে কমেছে। শীত আসতে শুরু করায় সামনের দিনগুলোতে সবজির দাম আরও কমবে বলে জানিয়েছেন।বিক্রেতারা।
রাজধানীর এই দুটি খুচরা বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হয় ৮০-৯০ টাকা দরে। কচুর লতি ৬০-৭০ টাকা, পটোল ৫০-৫৫ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, ঝিঙ্গা ৬০-৭০ টাকা, চিচিঙ্গা ৬০-৬৫টাকা, করলা ৬০ থেকে ৬৫ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, শসা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মিষ্টি কুমড়ার ফালি ৩০ থেকে ৩৫ টাকা, কাঁচ কলার হালি ৩০-৩৫ টাকা, পুঁইশাকের আঁটি ৩০-৩৫ টাকা, লালশাকের আঁটি ১৫-২০ টাকা, প্রতিটি ফুলকপি ৩০-৩৫ টাকা, বাঁধাকপি ৩৫-৪০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
কাঁচাবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর হল মরিচ এবং পিয়াজে দাম কমেছে। খুচরা বাজারে কেজি প্রতি পিয়াজের দাম ৭০-৭৫ টাকা। এছাড়া আলু ২২-২৫ টাকা,আদা ১৫০-১৬০ টাকা বিক্রি হচ্ছে ।
মাংসের বাজারে গরুর মাংস ৪৮০-৪৯০ টাকা, খাসির মাংস ৭৫০-৭৬০ টাকা,ব্রয়লার মুরগি ১৪০-১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মহাখালী কাঁচাবাজারের সবজি বিক্রেতা কামাল হোসেন বলেন, শীত আসায় রাজধানীতে প্র্রচুর সবজি আসতে শুরু করেছে, তাই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম কিছুটা কম। সামনের দিনগুলিতে দাম আরো কমবে বলে তিনি জনান।
মহাখালীর বাসিন্দা ক্রেতা শহিদুল ইসলাম বলেন,গত সপ্তাহের তুলনায় সবজির দাম এখন কিছুটা কম,তবে ক্রয়ের ক্ষমতা সাধারন মানুষের নাগালের বইরে। আর যারা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ায়,সরকারের উচিত তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহন করা।
এমএ





