ঠাকুরগাঁওয়ে ৪৩২ বোতল ফেনসিডিল, ২০ বোতল মদ ও ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে শনিবার ভোরে এসব উদ্ধার করা হয়। ৩০ বিজিবির হলরুমে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন ৩০ বিজিবির পরিচালক তুষার বিন ইউনুস, মেজর তৌহিদ, হাবিলদার শাহাব উদ্দিন, নায়েক শওকত আলী, হাবিলদার সুলতান উদ্দিন, হাবিলদার গোলাম মোস্তফা প্রমুখ।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার বেতনা সীমান্তের রুহিয়া মাঠ থেকে ৭৫ বোতল, মানিক খারি গ্রাম থেকে ১৭০ বোতল, গেরুয়া ডাঙ্গি গ্রাম থেকে ১৬৭ বোতল, বেলডাঙ্গি গ্রাম থেকে ২০ বোতল ফেনসিডিল ও মোলানী সীমান্ত থেকে ২০ বোতল মদ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক তুষার বিন ইউসুফ জানান, এ অভিযান অব্যাহত থাকবে। মাদক চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকার মানুষের সহযোগিতার আহবান জানান তিনি।

জেআই