ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নে আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার দুপুর ১২ টার দিকে ইউনিয়নের মোল্লাকূয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষনা দেন তিনি।
এসময় তিনি অভিযোগ করেন, রাখালগাছি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তার নৌকা প্রতীকে জোর পুর্বক ভোট নিয়ে নিছে।
আলতাফ হোসেনের মোটর সাইকেল প্রতীকে সিল দিতে গেলে ভোটারদের হুমকি ধমকি দিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে যার কারণে তিনি ভোট বর্জনের এ ঘোষনা দিয়েছেন বলে জানিয়েছেন এই স্বতন্ত্র পার্থী।
এসএম





