রাজধানী থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথ দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ প্রিয়জনদের সাথে ঈদ করতে ছুটছেন নিজ বাড়িতে। যাত্রীরা লঞ্চ, স্পিড বোট ও ফেরিতে আলাদাভাবে কাওড়াকান্দি ঘাটে আসছেন।
ফলে বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত যাত্রীর চাপে এখানে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
সকাল থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বাগেরহাটের শরণখোলা এলাকার এক যাত্রী অভিযোগ করে বলেন, ‘লঞ্চে ৩৩ টাকা ভাড়ার বদলে এখন ৫০ টাকা নিচ্ছে। আগে টাকা দিয়ে লঞ্চে উঠতে হয়। এছাড়া তিল পরিমান ঠাঁই মেলে না লঞ্চগুলোতে।’
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ‘ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে অতিরিক্তি ১টি কে-টাইপ ও ১টি রো-রো ফেরি সংযোজন করা হয়েছে। মোট ১৭টি ফেরি দিয়ে ঈদ সার্ভিস পরিচালনা করা হচ্ছে।’
মাদারীপুরের জেলার পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, যাত্রীদের হয়রানী বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়াও নৌপুলিশ, হাইওয়ে পুলিশ, র্যাব, পুলিশসহ গোয়েন্দা পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে। কেউ অতিরিক্ত ভাড়া নিয়ে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে।’
এএইচ





