পরিত্যক্ত অবস্থায় একটি নিষ্ক্রিয় গ্রেনেড উদ্বার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৪টার দিকে লালমনিরহাট শহরের বছিরটারী এলাকায় রেলওয়ের একটি পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে লালমনিরহাট রেলওয়ের একটি পুকুরে স্থানীয় কয়েকজন জাল দিয়ে মাছ ধরতে গিয়ে গ্রেনেডটি জালে আটকে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম মাহফুজুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, নিষ্ক্রিয় এ গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে।

এমকে