দিনাজপুরের বিরামপুর থেকে অপহৃত কিশোরী উপমা আকতার মিতু (১৪) কে শুক্রবার রাতে ঢাকার সাভার আশুলিয়া থেকে উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। এ ঘটনায় ও অপহরণকারী রাজু ইসলাম (২৪)কেও গ্রেফতার করা হয়।
অপহরণকারী রাজু ইসলাম দিনাজপুর ফুলবাড়ি উপজেলার খয়ের বাড়ি ডাঙ্গাগ্রামের আনিছুর রহমানে ছেলে।
পুলিশ জানায়, বিরামপুর পৌরসভার তৈয়বপুর (চকপাড়া) গ্রামের হারুন-অর-রশীদের কিশোরী কন্যা উপমা আকতার মিতুকে (১৪) গত ২৮ মার্চ তার চাচাতো বোন জামাই রাজু জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে অপহৃতার পিতা অপহরণকারী দিনাজপুরের ফুলবাড়ি থানার খয়েরবাড়ি ডাঙ্গা গ্রামের আনিছুর রহমানের পুত্র রাজু ইসলামের (২৪) বিরুদ্ধে আদালতে মামলা করেন।
আদালতের নির্দেশে গত ১লা মে বিরামপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়। (মামলা নং-১)। মামলার পর থেকে পুলিশ ব্যাপক অনুসন্ধানের পর অবশেষে ১লা জুন সাভারের আশুলিয়া থানার কাটগড়া গ্রাম থেকে এসআই প্রদীপ চন্দ্র সরকার অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে বিরামপুরে নিয়ে আসেন।
বিরামপুর থানার ওসি আব্দুস সবুর জানান, শনিবার (২ জুন) আসামীকে দিনাজপুর কারাগারে ও অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোঃ মাহমুদুল হক মানিক/এসএম





