চাঁদপুরে বজ্রপাতেএক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম বিল্লাল হোসেন গাজী (৪০) বলে জানা যায়। এঘটনায় আরো দুই জন আহত হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়ন চরপতেজনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মনির হোসেন (৩৫) ও আলী হোসেন (২০)। তাদের বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, দুপুরে মাঠে কাজ করছিল বিল্লাল। এসময় হঠাৎ ঝড়ো বৃষ্টি সঙ্গে বজ্রপাত শুরু হলে বিল্লালসহ আরো দু’জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদুল হক টুটুল বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।
এসএইচ





