করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার টুটুল। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলেমান হোসেন মেহেদী এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলেমান হোসেন মেহেদী জানান, বিরামপুরে এখন পর্যন্ত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯৩ জনের। এতে করোনা পজিটিভ হয়েছে ১৭৩ জন, সুস্থ হয়েছেন ১০৪, অস্থায়ী হাসপাতালে (মুক্তিযোদ্ধা ভবনে) আছেন সাতজন, বাকিরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন।
ডা. সোলেমান আরও জানান, বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলের করোনা পজিটিভ রিপোর্ট মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া যায়। এ নিয়ে পৌর মেয়রের পরিবারের ২২ সদস্যের মধ্যে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি সদস্যদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
এমবি





