জুয়া খেলার অপরাধে লালমনিরহাটর কালীগঞ্জে ১১ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বুকশুলা এলাকা থেকে শুক্রবার মধ্যরাতে তাদের আটক করা হয়। পরে শনিবার সকালে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- ওই উপজেলার দক্ষিণ দলগ্রামের সিদ্দিক মিয়া (২৮), সোলেমান মিয়া (৩৫), আব্দুল মজিদ (২৮), তুষভাণ্ডার ইউনিয়নের মহুবার মিয়া (২৮), মিঠু মিয়া (৩০), আদিতমারী উপজেলার আনারুল ইসলাম (৩২), মফিজুল ইসলাম (৩৩), কুড়িগ্রামের মোজ্জামেল হোসেন (২৫), মোশারফ মিয়া (২১), গাইবান্ধা জেলার রমজান আলী (৪৫) ও সিলেটের এনামুল হক (২৮)।

কালীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মঞ্জুরুল রহমান জানান, শনিবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার আসাদুজ্জামান প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেন। শনিবার দুপুরে সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়।

কেএইচ