সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় একই মহল্লায় দুইটি মসজিদের মধ্যে নতুন নির্মিত মসজিদটিতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

এসময় তারা মসজিদের জানালার গ্লাস, বিদ্যুতের মিটার, দানবক্স ভাঙচুর করে ও টিউবওয়েল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ডালিয়া নতুন জামে মসজিদে এ ভাঙচুর করা হয়। মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এসে এসব ভাঙচুর দেখতে পান।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় বহু পুরনো একটি মসজিদ ছিলো। পরবর্তীতে সমাজের সবাই মিলে অন্যস্থানে একটি নতুন মসজিদ করার সিন্ধান্ত নেয়। এতে সমাজের ১১৫ টি পরিবারের মধ্যে ১০৮ পরিবার নতুন সমজিদ করার সম্মতি দিলে ২০১১ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়।

যা “নতুন মসজিদ নামে পরিচিত”। বাকী ৭ টি পরিবার পুরাতন মসজিদে নামাজ আদায় করে। এনিয়ে দীর্ঘদিন ধরে ডালিয়ায় দুইটি মসজিদ নিয়ে এলাকাবাসীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্ব থেকেই একটি পক্ষ নতুন মসজিদে ভাঙচুর চালিয়েছে বলে মনে করছেন লোকজন।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক মেম্বার আমির হোসেন এবং মসজিদের খতিব মাও. রফিকুল ইসলাম বলেন, কারা আল্লাহর ঘর ভাঙচুর করেছে তা নিজে না দেখে বলতে পারবোনা। তবে আমি পুরাতন মসজিদের কাউকে দায়ী করবো না। আমরা এই ব্যাপারে থানায় জিডি করবো।

বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী বলেন, ভাঙচুরের কথা শুনে আমি মসজিদে গিয়ে ভাঙচুরের দৃশ্য দেখে আসলাম। তবে এই সমাজে যে আরও একটি মসজিদ রয়েছে তা আমার জানা নেই। প্রকৃত অরাধীদের খুঁজে বের করা হবে।
জেড