বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪০ জন। বিভাগে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৫ দশমিক ৪৯ শতাংশ।

গতকাল সকাল ৮টা থেকে আজ (০৩ আগস্ট) মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ২৮ ঘণ্টার হিসাবে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে বরিশালে ৩ জন এবং পটুয়াখালী ও বরগুনায় ২ জন করে মারা গেছেন। একই সময়ে ৬ জেলায় মোট ২ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৭৪০ জন পজিটিভ শনাক্ত হন।

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে মারা গেছেন ১১ জন। আরটি পিসিআর ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৮২ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৩ দশমিক ১৫ শতাংশ।

এমবি