কক্সবাজার টেকনাফ সীমান্ত হতে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক কারা যায়নি।

বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে টেকনাফের নাজিরপাড়া স্লুইসগেট এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের মিডিয়া উইংয়ে পরিচালক মহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে টেকনাফের নাজিরপাড়া স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সময় দুস্কৃতিকারীরা ইয়াবা রেখে পালিয়ে যায়। যার কারণে কাউকে আটক করা যায়নি।

এআই/