মাদারীপুরে ৫২ হাজার টাকার জালনোটসহ দুজনকে আটক করেছে পুলিশ। কালকিনির পাঙ্গাশিয়ার একটি বাড়ি থেকে সোমবার বিকাল ৩টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালকিনির কৃষ্ণনগরের সাইফুল বেপারী ও শিকারমঙ্গলের সেলিম বেপারী।

কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকদের কাছ থেকে ১ হাজার টাকার ২৮টি, ৫০০ টাকার ২০টি, ১০০ টাকার ১৬টি, ২০ টাকা ও ৫ টাকার জালনোটসহ ৫১ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে।

কেএইচ