পাবনা শহরের টেকনিক্যাল মোড় এলাকায় এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ছাত্রলীগ কর্মীর নাম আরিফুল ইসলাম সাগর (২২)। তিনি পাবনা পৌর সদরের কাচারিপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে এবং পাবনা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনিক্যাল মোড়ে একটি চা স্টলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৭-৮ জন সন্ত্রাসী সাগরকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এদিকে এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক জানান, নিহত আরিফুল ইসলাম সাগর ছাত্রলীগের কেউ নয়। সে সাধারণ একজন ছাত্র।

জেড