বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সারাদেশের প্রায় ৫ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহযোগিতা প্রদানের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৩ মে) সংস্কৃতি মন্ত্রণালয়ের থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসন ও জেলা কালচারাল কর্মকর্তার সহযোগিতায় মাঠ পর্যায় থেকে এবং ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে।

প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে এসব অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এমবি