একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে এমপি হিসেবে তিনজন শপথ নিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।

ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন শপথ নিয়েছেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই গত ২১ মার্চ এসব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে।

স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এমবি