মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করলে যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার বেলা ৩ টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতিউর রহমান নিজামী এখনও প্রাণভিক্ষার আবেদন করেননি। না করলে যেকোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
এমআর





