নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইমন নামে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের আরও দুই বন্ধু হানিফ ও টুটুল আহত করা হয়।
শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টায় ফতুল্লার দেওভোগ পশ্চিমনগর এলাকায় হাজিবাড়ির মাঠে এই ঘটনা ঘটে।
নিহত ইমন (২২) ফতুল্লার দেওভোগ শেষ মাথা এলাকায় মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া দেলোয়ার ও মোর্শেদা বেগমের ছেলে।
আহত হানিফ জানান, ইমন, টুটুল সহ তারা ৩ বন্ধু হোশিয়ারী থেকে কাজ শেষে হাজিবাড়ির মাঠে বসে মোবাইলে গেমস খেলছিলেন। এ সময় সন্ত্রাসী আব্দুল্লাহ ও তার সহযোগীরা হাজিবাড়ির মাঠ এসে দোকান ঘর ভাংচুর। তখন তারা আমাদেরও এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই ইমন মারা যায়। ওই সময় আমাকে ও টুটুলকেও কয়েকটি কোপ দেয়। তখন আমরা দৌড়ে পালিয়ে যাই।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এমবি





