সিলেটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে জয়নাল আবেদীন নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার ভোরে সদর উপজেলার শিবেরবাজার জাঙ্গাইল এলাকায় এ ঘটনা ঘটে।

জয়নাল আবেদীন হাটখোলা ইউনিয়নের জাঙ্গাইল এলাকার আলতা মিয়ার ছেলে।

জানা গেছে, ভোরে শিবেরবাজার এলাকার আতাউর রহমানের বাড়িতে কয়েকজন ডাকাত হানা দেয়। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে জয়নালকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, নিহত জয়নালের বিরুদ্ধে আটটি ডাকাতির মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এআই