কক্সবাজার জেলা ওলামা লীগের সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম সিকদারসহ ২জনকে ৪শ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজার জেলা শহরের পিটিস্কুল এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দীন চৌধুরী সাংবাদিকদের জানান, আটক বদিউল টেকনাফ উপজেলা সাতঘরিয়া পাড়ার মীর আহমদ সিকদারের ছেলে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, বদিউল সিকদার পিটি স্কুল এলাকায় ইয়াবা বিক্রির করার জন্য খদ্দেরের অপেক্ষা করছে।
পরে গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ৪শ পিস ইয়াবাসহ তাকে ও তার সহযোগী রামু গর্জনিয়ার জাহাজপাড়া এলাকার মৃত বশর করিমের ছেলে আবদুল হাকিমকে হাতে নাতে আটক করে।
অন্যদিকে, একই অভিযানে হাশেমিয়া মাদরাসার সামনে থেকে ৪শ পিস ইয়াবাসহ আরো দু’জনকে আটক করে পুলিশ।
আকটকৃতরা হলেন-উখিয়া কোটবাজার এলাকার মাহমুদুল হাসানের ছেলে মো. শফিক (২০) ও দক্ষিণ রুমালিয়াছড়ার শামসুল আলমের ছেলে নেছার (৩০)। তাদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু হয়েছে।
একে





