বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামে পুকুরের পানিতে ডুবে মহিউদ্দিন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মহিউদ্দিন। অনেক খোঁজাখুঁজির পর দুপুর পৌনে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে অচেতন অবস্থায় তাকে ভাসতে দেখা যায়।

এ অবস্থায় স্বজনরা মহিউদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।

ওএফ