গাইবান্ধার পলাশবাড়ীর কিশোরগাড়ীর ইউনিয়ানের উত্তর জাপড় গ্রামের আশাদুলের পুত্র মনিরুল (২৬) গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাড়ীর সামনে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
খবর পেয়ে থানার ওসি হিপজুর আলম, এস আই আলাউদ্দিন লাশ উদ্ধার করে। ওসি নিহতের নব বধু সাম্পা ও শাশড়ী জাহানারাকে জিজ্ঞাশাবাদের জন্য রাতেই থানায় নিয়ে আসেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মনিরুল ৪/৫ মাস আগে নিজ এলাকার মোংলেশপুর মোঃ তারার কন্যা সাম্পার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্তি জীবনে কোলহ লেগেই থাকে। মনিরুল মাষ্টাস পড়া শুনার পাশাপাশি গার্মেন্সে চাকরী করার কারনে ঢাকায় থাকেন।
সেই কারনে সুন্দরী স্ত্রী বাবার বাড়ীতে থাকার সুযোগে অজ্ঞত এক ছেলের সঙে সম্পর্কে জড়িয়ে পড়ে বলে নিহতের মা মরিয়াম বেগম জানান।
নিহতের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি হিপজুল আলম মুন্সি জানান,এটা একটা পরিকল্পিত খুন। লাশ ময়না তদন্তের পর জানা যাবে কি ভাবে খুন হয় তবে গলায় ক্ষতের চিহ্ন দেখা মনে হয় ধারাল বোটি দারা কুপিয়ে হত্যা করেছে। হত্যার কারন জানা যায়নি।
এ ব্যাপারে থানায় একটা হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে থানা সুত্রে জানা যায়।
রুবেল/এএস





