বাগেরহাট জেলার মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১, ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের কাওসার আলীর সঙ্গে এনায়েত চৌধুরীর বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে মৌবাজারে তুচ্ছ বিষয় নিয়ে দুইজনের সমর্থক মিকাইল ও ইকলিবুরের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ঘষ চলাকালে কাওসার আলীর ভাই মকফার চৌধুরী প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল এনাম বলেন, লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এমইৃ