মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল থেকে নিখোঁজ হওয়ার পর গেল দুই মাসেও মো. আলমগীর বেপারী (২৬) নামে প্রতিবন্ধী এক যুবকের সন্ধান মেলেনি।
আলমগীর মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হাশেম বেপারীর ছেলে।
নিকট আত্মীয় গ্রাম ডাক্তার মো. শাহজাহান জানান, গেল বছরের ডিসেম্বর মাসের প্রথম দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। যদি কেউ এ প্রতিবন্ধী যুবকের সন্ধান পেয়ে যান তাহলে মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কেওয়ারের সাতানিখিল বাজারে-মোবাইল নাম্বার-০১৭১২০৮২২৯৫৫ যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।
মা-বাবার একমাত্র সন্তান আলমগীর জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। বাবা হাশেম বেপারী নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ছেলের সন্ধানে। তারপরও দুই মাসে খোঁজ পাওয়া যায়নি প্রতিবন্ধী যুবক আলমগীরের।
জেএ





