চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়োউথান ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে ইয়াছিন(২৮) নামে এক মেম্বার প্রার্থী কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ইছাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ওসি জানান, দুপুরে ইউনিয়নের ইছাপুর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ইয়াছিনকে কুপিয়ে হত্যা করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে গেলেই বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

ওএফ