রাজধানীর লালবাগের রসূলবাগে ১৭১/৪ নং রোডের একটি বাড়িতে চোর সন্দেহে পিটুনীতে স্বপন (৩৫) নামে একজন নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
স্বপনের দুলাভাই ইসমাঈল জানান, ওই এলাকার সাইদুলে বাড়ি থেকে আমার নম্বারে কল করে জানানো হয় স্বপন এখানে চুরি করতে এসে ধরা পড়েছে। এখন তাকে আটক করা হয়েছে। স্বপনকে যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়। আমি গিয়ে দেখতে পাই স্বপনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে জানালার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আমি সাড়ে ৮টার দিকে স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক এই বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন।
ইআর





