দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের নেতৃত্বে সে দেশের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এ সহযোগিতা কামনা করেন।
রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে বিশ্বনেতৃবৃন্দ নানা সময়ে বিভিন্ন ফোরামে বাংলাদেশকে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন. মিয়ানমারের সাথে বাংলাদেশ এ বিষয়ে আলোচনাও অব্যাহত রেখেছে।
ডা. এনামুর রহমান অস্ট্রেলীয় প্রতিনিধি দলকে জানান,বাংলাদেশ সরকার মানবিক কারণে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে (মিয়ানমারের নাগরিক) আশ্রয় দিয়েছে। আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে প্র্যাবর্তন করানো যায় ততই জন্য মঙ্গল।
প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালের ৩ ডিসেম্বর হতে ২০২১ সালের ৪ এপ্রিল পর্যন্ত প্রায় ২০ হাজার রোহিঙ্গাকে কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। আরো ৮০ হাজার রোহিঙ্গাকে শিগগিরই ভাসানচরে স্থানান্তর করা হবে।
অস্ট্রেলীয় হাইকমিশনার বলেন. মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে প্র্যাবর্তনের বিষয়ে তার সরকার বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে ।
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় মডেল বলে জেরেমি ব্রুয়ার মন্তব্য করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন এ সময় উপস্থিত ছিলেন
এবিএস





