ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী বন্ধের প্রতিবাদে ও অবিলম্বে তা ত্রিশালে ফিরিয়ে আনার দাবিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে ঘন্টাব্যাপি এ অবরোধ করে স্থানীয়রা।
আন্দোলনকারীরা জানান, যুগ যুগ ধরে ত্রিশালে জাতীয় পর্যায়ে ঐতিহ্যবাসী নজরুল জয়ন্তী পালন করে আসা অনুষ্ঠানটি ত্রিশালের পরিবর্তে কুমিল্লায় স্থানান্তর করার সিদ্ধান্তে ক্ষুব্ধ ত্রিশালবাসী। আন্দোলনের অংশ হিসাবে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে।
আন্দোলনকারীরা বলেন, রোববার সকালের মধ্যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না এলে পুনরায় মহাসড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব হাসান শাহীন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম উর্ধ্বতন মহলকে এ ব্যাপারে জানানোর আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
ওএইচ/এমকে





