অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের জন্য রোববার (১৯ জানুয়ারি) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরস্বতী পূজার কারণে সিটি নির্বাচনের ভোটের তারিখ পেছানো হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নির্বাচনের কারণে এক ফেব্রুয়ারির পরিবর্তে ২ তারিখে বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।
এএস





