‘ভাষাসৈনিক আবদুল মতিনের শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

তার স্ত্রী গুলবদন নেসা মনিকা জানান, উনার (ভাষা মতিন) শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই, আবার অবনতিও নেই। ডাক্তাররা প্রথমে কিছুটা উন্নতি হয়েছে মনে করলেও সেটা উন্নতি ছিল না। অক্সিজেন এখনও দেয়া আছে।

ভাষা মতিনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএসএমএমইউ’র নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, ‘তার শারীরিক অবস্থা এখন আগের মতোই। আমরা আশা করছি ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হবে। রক্তচাপ ও হৃৎস্পন্দনও স্বাভাবিক রয়েছে।’

গত সোমবার মোহাম্মদপুরে নিজ বাসায় স্ট্রোক করলে ভাষাসৈনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল মতিনকে প্রথমে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তাকে বিএসএমএমইউ তে নিয়ে আসা হয়। সেখানেই বুধবার তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। তার চিকিৎসার সকল ব্যয়ভার সরকার বহন করছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ