রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে নগরীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী ।

রাষ্ট্রীয় ভাবে ইসলাম নিয়ে পায়তারা এবং বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালেল ডাক দেয়।

সোমবার সকালে নগরীতে এ মিছিল বের করা হয়। শিবিরের মহানগরী সেক্রেটারি হাফেজ ইমরান খালিদ এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, তাসকিন আহমেদ, সোয়াইব, মোর্শাফ আনসারী, আব্দুল কাদের, বাশার, আব্দুর রহমান, আতিকুর, আবু হানিফ, সাঈদী হাসান, হাবিবুর রহমান, মোয়াজ্জেম প্রমুখ।

এমবি