জামিনে মুক্তির পর কারাফটক থেকে আবারো গ্রেফতার করা হয়েছে চট্টগ্রাম নগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহকে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ। এ নিয়ে তৃতীয়বারের মতো কারাফটক থেকে গ্রেফতার হলেন আহসান উল্লাহ।

কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, আহসান উল্লাহর বিরুদ্ধে নাশকতার মামলা আছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এমকে