ভারপ্রাপ্ত সচিব ও সমমর্যাদায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত নয়জন কর্মকর্তাকে পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে । তবে তাঁদের আগের পদেই রাখা হয়েছে ।

সোমবার (১০ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন ভারপ্রাপ্ত খাদ্যসচিব মো. কায়কোবাদ, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর আনোয়ারুল ইসলাম সিকদার, বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, ভারপ্রাপ্ত পরিবেশ ও বনসচিব ইসতিয়াক আহমদ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব শুভাশীষ বসু, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আলম, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মোস্তাফা কামাল উদ্দীন এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া।

এমই