ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস লেগে হিরা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার প্রতীমা বংকী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিরা উপজেলার ওই গ্রামের ভুলু মিয়ার ছেলে ও প্রতীমা বংকী ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে ১১টার দিকে বাবা মায়ের অগোচরে ঘরের ভেতর খাটের স্ট্যান্ডের সঙ্গে দড়ি ঝুলিয়ে হিরা তার ছোট ভাই সোহাগকে (৫) নিয়ে ফাঁসি ফাঁসি খেলা করছিল।

এক পর্যায়ে হিরার গলায় ফাঁস আটকে যায়। বড় ভাইয়ের ছটফটানি দেখে সোহাগ তার মাকে ডেকে আনে।

পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিরাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে নিজ পরিবার,আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে চলছে শোকের মাতন।


এসএম