সন্ত্রাসীদের গুলিতে আহতরা হলেন রানা (২৫) ও সুমন (২৬)।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান,রানা ও সুমন একটি খুঁটিতে ডিশ লাইনের মেরামত করছিলেন। এসময় অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রানা জানান,আমি ক্যাবল অপারেটর কবিরের অধীনে কাজ করি। কবিরের সঙ্গে স্থানীয় সন্ত্রাসী মাসুদের বিরোধ রয়েছে। তার দলের সন্ত্রাসীরাই আমাকে গুলি করেছে।
[b]
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
জাতীয়
হাজারীবাগে সন্ত্রাসীর গুলিতে আহত ২
রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জের ধরে দুই যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় হাজারীবাগ থানার শিকদার মেডিকেল কলেজের পেছনে ডিশেরলাইন মেরামত করার সময় এ ঘটনা ঘটে।





