ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলান্সের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এরপর পরিস্থিতি বেগতিক দেখে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

আজ (২৪ ফেব্রুয়ারি) রোববার সন্ধ্যায় বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।  

বিমানের ভেতরে ক্রুদের দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছেন-এমন অভিযোগে পুরো বিমানবন্দর আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।

বিমানের কয়েক যাত্রী জানান, বিমানবন্দরে দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

ওই ফ্লাইটে থাকা অন্য এক যাত্রী জানান, একজন বিদেশী নাগরিক অস্ত্রসহ ফ্লাইটে ছিলেন। তাকে চিহ্নিত করে ধরার পর তিনি জরুরি বর্হিগমন দরজা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন।  বিমানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন: জিম্মি থাকা বিমানের যাত্রীরা নিরাপদে আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী 

                 যানজটে নাজেহাল নগরজীবন: ব্যস্ত সড়কে ড্রাইভিং সিটেই ঘুমান বাস ড্রাইভার!

এই ঘটনার পরপরই চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. হামিদুল আলম বলেন, “এক অস্ত্রধারী ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করেন বলে খবর পেয়েছি।”  তিনি বলেন, “আমি ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত জানানো যাবে।”

এমবি