রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিশু মেলা ডিসি অফিস সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- তায়েবুল ইসলাম রাশেদ (৩০) ও শাকিব (২৯)। তাদের সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মাতব্বর জানান, দুই বন্ধু এক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় একটি একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মারা যান। মুমূর্ষু অবস্থায় শাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এসআই আরও জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক মনির হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। রাশেদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাকিবের মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমবি





