নড়াইলের কুন্দসী গ্রামে তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, রাত তিনটার দিকে লোহাগড়ার কুন্দসী গ্রামের পালপাড়ার নিরোধপালের গোয়ালঘর ও পালসজ্জা কাজের ঘর, পরিতোষ পালের খড়েরপালা এবং প্রফুল­ পালের খড়ের পালায় দূর্বত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

আগুনের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাসের লোকজন ছুটে আসে।গ্রামের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা বলেন, সাধারণ মানুষের শান্তি বিনষ্টকারীদের কোন ছাড় দেয়া হবে না। আমরা পালসম্প্রদায় সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করবো। থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

উজ্জল/নাজিব