মাগুরা সদর উপজেলার পূর্ব আঠারোখাদা গ্রামে সোমবার রাতে শাওন শেখ (১৮) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এসময় তার কাছে থাকা ইজিবাইক ছিনিয়ে দিয়ে যায় তারা। নিহত শাওন পার্শ্ববর্তী নিজনান্দুয়ালী গ্রামের মালায়েশিয়া প্রবাসী জাকাত শেখের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, শাওন শেখ নিজের ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। রাতে ইজিবাইক চালানোর সময় দুর্বৃত্তরা তাকে খুন করে রাস্তার ধারে ফেলে রেখে যায়।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে সদর থানায় মামলা হয়েছে।
এআর





